মার্চ ৬, ২০২৬ ০৮:২৮

সালাম স্টেডিয়ামের সামনে ইয়াস্মি সুইটস সহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সালাম স্টেডিয়ামের জায়গা ও ফুটপাত দখল করে রেস্টুরেন্ট

শহর প্রতিনিধি : ফেনী শহরের একাডেমি রোডের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের ইয়াস্মি সুইটস সহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়া ফুটপাত থেকে ফটক উঠিয়ে নেওয়ার জন্য ইয়াস্মি সুইটসকে আজ পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে। গতকাল ফেনী জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবিব খান এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, গতকাল শুক্রবার শহরের মহিপাল ও একাডেমি রোডের ভাষা শহীদ সালাম স্টেডিয়াম সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইয়াম্মি সুইটসকে দুই হাজার টাকা সহ মোট ৫টি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগেরদিন বৃহস্পতিবার ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ করার জন্য শনিবার পর্যন্ত পুলিশ প্রশাসন থেকে সময় বেধে দেওয়া হয়। এ নিয়ে এর আগে দৈনিক ফেনীর সময়ে ‘সালাম স্টেডিয়ামের জায়গা ও ফুটপাত দখল করে রেস্টুরেন্ট’ শিরোনাম সংবাদ প্রকাশ করা হয়েছিল। গত কয়েকদিনের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গতকাল ছুটির দিনেও শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবিব খান ফেনীর সময়কে বলেন, “মহিপাল ও একাডেমি রোডের সালাম স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আইনে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন