শহর প্রতিনিধি :
তারুণ্যের উৎসব উপলক্ষে ফেনীতে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ১৪ অক্টোবর থেকে। এদিন মঙ্গলবার দুপুর আড়াইটায় শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে জেলা প্রশাসক সাইফুল ইসলাম টুর্নামেন্টের উদ্বোধন করবেন। উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে ফেনী সদর উপজেলা বনাম ফুলগাজী উপজেলা।
এছাড়া ১৫ অক্টোবর ছাগলনাইয়া উপজেলা বনাম সোনাগাজী উপজেলা, ১৬ অক্টোবর পরশুরাম উপজেলা বনাম ফুলগাজী উপজেলা, ১৭ অক্টোবর ছাগলনাইয়া উপজেলা বনাম দাগনভূঞা উপজেলা, ১৮ অক্টোবর ফেনী সদর উপজেলা বনাম পরশুরাম উপজেলা ও ২০ অক্টোবর সোনাগাজী উপজেলা বনাম দাগনভূঞা উপজেলা মুখোমুখি হবে। ২১ ও ২২ অক্টোবর সেমি ফাইনাল এবং ২৪ অক্টোবর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে ১৩ অক্টোবর খেলোয়াড়দের জার্সি উন্মোচন করা হবে। টুর্নামেন্টকে ঘিরে বিশৃঙ্খলা এড়াতে থাকবে নিরাপত্তা ব্যবস্থাও।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা হীরা আক্তার ফেনীর সময়কে বলেন,” টুর্নামেন্ট আয়োজনের সকল প্রস্তুতি প্রায় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শেষ পর্যন্ত সুশৃঙ্খল ও ভালোভাবে এ আয়োজন শেষ করতে পারবো বলে আমরা আশাবাদী।