শহর প্রতিনিধি : ফেনীতে বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের বিতরণ গ্যাস পাইপ লাইনে জরুরী রক্ষনাবেক্ষন কাজের জন্য ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বাখরাবাদ সূত্র জানায়, ফেনী পৌরসভা ছাড়াও সদর, ছাগলনাইয়া, দাগনভূঞা, ফুলগাজী, পরশুরাম উপজেলায় ফেনী বাখরাবাদ এরিয়া অফিসের আওতাধীন আবাসিক প্রায় ৩০ হাজার, বানিজ্যিক প্রায় ৩শ, কমার্শিয়াল ১২ ও ইন্ডাস্ট্রিয়ালে ৩০ গ্রাহক রয়েছে। জেলার আওতাধীন বিতরণ গ্যাস পাইপ জরুরী রক্ষণাবেক্ষনের জন্য গ্যাস সংযোগ লাইন মেরামত করা হবে। তাই আজ মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টা জেলাজুড়ে গ্যাস সংযোগ বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।
ফেনী এরিয়া অফিসের উপ-সহকারী প্রকৌশলী ছালেহ আহমদ জানান, গ্রাহকদের অবগতির জন্য গ্যাস বন্ধ থাকার বিষয়ে রবিবার ফেনী জেলাজুড়ে মাইকিং করা হয়েছে।
ব্যবস্থাপক (ইএস) এসএম জাহিদুল ইসলাম জানান, গ্যাস সংযোগ বন্ধ থাকায় গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেন।