মো:মহি উদ্দিন,পরশুরাম :
ফেনীর কৃতি সন্তান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে পরশুরামে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় মসজিদে এ কর্মসূচি পালন করা হয়।
মিলাদ মাহফিলে খালেদা জিয়ার স্মৃতিচারণ করে শোক প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক।
মিলাদ মাহফিলে সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি,পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ,সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী,আ্যডভোকেট আবদুল আলিম মাকসুদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির,যুগ্ম আহবায়ক আবুল খায়ের লিটন,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিসফাকুস সামাদ রনি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আতিকুর রহমান,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল,সদস্য সচিব কামরুল হাসান বাবুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন পরশুরাম কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা হুমায়ুন কবির নোমানী।