মার্চ ৬, ২০২৬ ০৮:২৮

ফেনীতে শীতকালীন সবজিতে ভরপুর বাজার


সদর প্রতিনিধি :

ফেনীতে শীতকালীন সবজিতে ভরপুর রয়েছে হাট-বাজার। চাহিদানুযায়ী নানা রকম সবজি মিলছে। শুরুর দিকে দাম বেশি থাকলেও ইতিমধ্যে দাম কমে গেছে। ফলে ক্রেতা-বিক্রেতাদের মাঝে স্বস্তি রয়েছে। শুক্রবার ফেনী শহরতলীর পাঁচগাছিয়া বাজারে এমন চিত্র দেখা গেছে।


শীতকালীন শাক-সবজির বর্তমান মূল্য বেগুন প্রকারভেদে প্রতিকেজি ৪০/৫০টাকা, গাজর প্রতি কেজি ৪০টাকা, টমেটো প্রতিকেজি ৮০টাকা, ফুলকপি প্রকারভেদে প্রতিকেজি ৪০/৫০টাকা, বাঁধাকপি প্রতিকেজি ৩০টাকা, সিমের বিচি প্রতিকেজি ১৫০টাকা, মূলা প্রতিকেজি ৩০টাকা, শিম প্রকারবেদে প্রতিকেজি ৫০/৭০টাকা, পেঁয়াজ পাতা প্রতিকেজি ২০টাকা নতুন আলু প্রতিকেজি ২৫টাকা, লাউ প্রকারভেদে ৪০/৫০, খিরা প্রতিকেজি ৫০টাকা ও কাঁচা মরিচ প্রতিকেজি ১০০/১২০টাকা বিক্রি হচ্ছে।


এছাড়া শাক বিক্রেতারা জানিয়েছেন, মূলা শাকের আঁটি ২০টাকা, পালং শাকের আঁটি প্রকারভেদে ২০/৩০টাকা, লাল শাকের আঁটি২৫/৩০টাকা, লাউ শাকের আঁটি ৪০টাকা বিক্রি হচ্ছে।


এদিকে পেঁয়াজ প্রতিকেজি ৭০টাকা, এলচি রসুন ১৫০টাকা, দেশী রসুন প্রকারভেদে প্রতিকেজি ৬০/৭০ টাকা, এলচি আদা ১৮০ টাকা, দেশী আদা বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৩০ টাকা।


আবদুর রউপ নামে এক ক্রেতা জানান, বাজারে শীতকালীন সবজিতে ভরপুর রয়েছে। মোটামুটি দাম নাগালের মধ্যে রয়েছে।


শাক বিক্রেতা জয়নাল মিয়া জানান, বাজারে শাকের ভালো চাহিদা রয়েছে। মাগরিবের আগে সব শাক বিক্রি করে ফেলছি।


সাথীকুন্ডের সবজি বিক্রেতা মো: ওমর ফারুক জানান, শীতকালীন সবজির বাজার জমে উঠেছে দাম কম হওয়ায় বেঁচা বিক্রিও ভালো হচ্ছে।


জেলা কৃষি বিভাগ জানান, চলতি শীতকালীন মৌসুমে শাক-সবজি, আলু, পেঁয়াজ, মরিচসহ অন্যান্য সবজি প্রায়  ৪ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে। ভালো ফলন হওয়ায় কৃষকরাও খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন