মার্চ ৬, ২০২৬ ০৮:২৮

জাপার দুই নেতার মনোনয়নপত্র বৈধ আ’লীগের সহযোগী থাকায় যাচাই-বাছাইকালে আপত্তি

শহর প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ ও ৩ আসনে জাতীয়পার্টির দুই নেতার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। গতকাল যাচাই-বাছাইয়ের সময় জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক তাদের প্রার্থীতা বৈধ ঘোষনা করেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল দুপুরে যাচাই-বাছাইয়ের সময় ফেনী-১ আসনে জেলা জাতীয়পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী ও ফেনী-৩ আসনে দাগনভূঞা উপজেলা জাতীয়পার্টির সভাপতি আবু সুফিয়ানের মনোনয়নপত্র বৈধ ঘোষনা দেন। নির্বাচন কমিশনের নির্ধারিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রার্থীদের দাখিল করা প্রয়োজনীয় কাগজপত্র, হলফনামা ও অন্যান্য তথ্য যাচাই করে কোনো অনিয়ম বা ঘাটতি না পাওয়ায় তাদের মনোনয়নপত্র দুটি বৈধ ঘোষণা করা হয়। এসময় উপস্থিত অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা জাতীয় পার্টিকে আওয়ামীলীগকে ফ্যাসিস্ট হয়ে ওঠার সহযোগী উল্লেখ করে তাদের মনোনয়ন বাতিলের দাবী জানান। তখন জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক জাতীয় পার্টির প্রার্থীতার বিষয়ে নির্বাচন কমিশনের কোনো বিধি নিষেধ নেই বলে উল্লেখ করেন।


তিনি বলেন, “এটা নির্বাচন কমিশনের বিষয়। ফলে এখানে আমাদের কিছু করার নেই। সেখান থেকে যেভাবে বলা হয়েছে আমরা সেভাবে করছি।”
যাচাই-বাছাইয়ের সময় উপস্থিত থাকা এনসিপির যুগ্ম-আহবায়ক এমদাদুল হক রাজিব, খেলাফত মজলিসের যুগ্ম-সম্পাদক আজিজ উল্যাহ আহমদী ও ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি নাদের চৌধুরী জানান, “২৪ পরবর্তী নতুন বাংলাদেশে জাতীয় পার্টির কোনো নেতার প্রার্থী হয় কীভাবে। তারা ফ্যাসিস্ট এর দোসর। আওয়ামীলীগকে ফ্যাসিস্ট হতে তারাই সবচেয়ে বেশী সহযোগীতা করেছে। তাদের কোনো সুযোগ দেয়া হবেনা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন