মার্চ ৬, ২০২৬ ০৮:২৮

ফেনী-১ নির্বাচনী ইতিহাস থেকে খালেদা জিয়ার বিদায়

নিজস্ব প্রতিনিধি :

ফেনী-১ নির্বাচনী এলাকা থেকে টানা ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময়েও জাতীয় সংসদে পৈত্রিক বাড়ির আসনটির প্রতিনিধিত্ব করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত আসনটিতে মনোনয়ন ফরম জমা দিলেও শেষপর্যন্ত সেই সুযোগ আর হয়ে উঠেনি। মনোনয়ন জমার পরদিন ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি জমান। ফলে গতকাল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক।


তথ্য বিশ্লেষণে জানা গেছে, ১৯৯১ সালে প্রথমবারের মত বেগম খালেদা জিয়া ফেনী-১ আসনে নির্বাচনে অংশগ্রহণ করেন। সেই ভোটে ৩৬ হাজার ৩শ ৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। ১৯৯৬ সালে দুইবার নির্বাচিত হন। এরমধ্যে একবার ৬৫ হাজার ৮৬ ভোট পেয়ে জয় পান। ২০০১ সালে ১ লাখ ৩ হাজার ১শ ৪৯ ভোট ও সর্বশেষ ২০০৮ সালে ১ লাখ ১৪ হাজার ৪শ ৮২ ভোট পেয়ে বিজয়ী হন। এরমধ্যে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেত্রী হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন