মার্চ ৬, ২০২৬ ০৭:০৪

ফেনীতে গভীর রাতে চ্যারিটি ফাউন্ডেশনের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে গভীর রাতে খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়া শীতার্ত মানুষের মাঝে গতকাল বুধবার ফেনী চ্যারেটি ফাউন্ডেশন কম্বল বিতরণ করে।

শহরের বিভিন্ন স্থানে পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে এসব বিতরণ করেছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক সৈয়দ আকরাম হোসেন।


এ সময় ফেনী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল আলম ভিপি জাহিদ, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির ফেনী জেলা সিনিয়র সহ-সভাপতি মো: এমদাদুল হাসান বিপ্লব, ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক মজুমদার রশীদ, সদস্য নাছির উদ্দিন , মীর দিদারুল আলম,মহসিন মজুমদারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

ফাউন্ডেশনের সূত্র জানায়, দীর্ঘ দেড় দশক ধরে এই চ্যারিটি ফাউন্ডেশন মানবকল্যাণে কাজ করে আসছে। এর মধ্যে শীতবস্ত্র ছাড়াও দরিদ্র মানুষের পাশে থেকে আর্থিক অনুদান প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চলমান রয়েছে। আগামীতেও এসব মানবিক সহায়তা চালিয়ে নিতে সংগঠনের সকল সদস্যদের প্রতিজ্ঞাবদ্ধ বলে জানা গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন