মার্চ ৬, ২০২৬ ০৭:০৪

ফেনীতে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শীঘ্রই

নিজস্ব প্রতিনিধি:

ফেনী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সহসাই যৌথ বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করবে বলে জানান। এছাড়া জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান রোধ সহ সার্বিক বিষয়ে সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়। অবৈধভাবে টপসয়েল কাটা বন্ধ করতে প্রশাসন সবসময় তৎপর রয়েছে বলে জেলা প্রশাসক সবাইকে অবহিত করেন।  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম,সেনাবাহিনীর সদর ক্যাম্প ইনচার্জ মেজর রায়হান, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম,ট্রাফিক ইন্সপেক্টর মো. শওকত,ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন,সাংবাদিক ইউনিয়ন সভাপতি ছিদ্দিক আল মামুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল হামিদ, খেলাফত মজলিস নেতা আজিজ উল্লাহ আহমদী প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন