নিজস্ব প্রতিনিধি :
সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন কুমিল্লা ক্যান্টমেন্টের উদ্যোগে সোনাগাজীতে গরীব, অসহায়, দুস্থ ও দরিদ্র ১৬৫৫জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সোনাগাজী সরকারি কলেহজ ক্যাম্পসে দিনব্যাপী এ সেবার আয়োজন করা হয়। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদানের সময় ৩৩ পদাতিক ডিভিশন কুমিল্লা ক্যান্টমেন্টের কর্নেল সরদার শাহানবী জাফরান, অর্থপ্রেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসক লে.ক. আতিক, সোনাগাজীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আলিফ আল গণি প্রমূখ।
বিশেষ এই মেডিকেল ক্যাম্পে গাইনী, নবজাতক, শিশু, কিশোর-কিশোরী, নাক-কান ও গলা, সার্জিকেল এবং অর্থপ্রেডিক্সসহ বিভিন্ন বিষয়ে সাধারন রোগীদেরকে বিনামূল্যে সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্পে ৭জন সাধারণ রোগীকে অস্ত্রোপচার করা হয়।
সেবা গ্রহনকারী আবদুস সাত্তার বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলার্জিসহ বেশ কিছু সমস্যায় ভুগতেছিলেন। সেনাবাহিনীর চিকিৎসকদেরকে নিজের সব সমস্যার কথা খুলে বলেছি। এরপর চিকিৎসক ওষুধ ও বেশ কিছু পরামর্শ দিয়েছেন। এতে আমি বেশ খুশি হয়েছি।
নার্গিস আক্তার নামে এক নারী বলেন, দীর্ঘদিন ধরে জরায়ু সমস্যায় ভুগতেছেন। স্বামী না থাকায় গরীব হওয়ায় টাকার অভাবে এতদিন ভালো ডাক্তার দেখাতে পারিনি। সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে নিজে গাইনী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা ও ওষুধ নেওয়ার পাশাপাশি ছোট নাতিকেও চিকিৎসক দেখে ওষুধ দিয়েছেন। তাঁদের আচারণ আচরণ ছিল বেশ ভালো। চিকিৎসকরা ধৈর্য্য ধরে আমাদের কথা শুনেছেন। এজন্য আমরা খুশি হয়েছি।
দিনব্যাপী বিশেষ এই মেডিকেল ক্যাম্প থেকে স্থানীয় গরীব-অসহায় ও বিভিন্ন শ্রেণি পেশার ১৬৫৫জন রোগী সেবা নিয়েছেন।