শহর প্রতিনিধি:
ফেনীর তিনটি আসনে প্রার্থী হয়েছিলেন ২৬ জন। এরমধ্যে ফেনী-১ আসনে প্রার্থী হয়েছিলেন ৭ জন। আসনটিতে ১ লাখ ১৯ হাজার ৯শ ৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনু। এখানে জামায়াতের প্রার্থী এডভোকেট এসএম কামাল উদ্দিন ৮৫ হাজার ৬শ ১৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন৷ এছাড়া আসনটিতে খেলাফত আন্দোলনের আনোয়ার উল্লাহ ভূঁইয়া পেয়েছেন ৩শ ১০ ভোট, ইসলামী আন্দোলনের গাজী গোলাম কিবরিয়া পেয়েছেন ৫ হাজার ৩শ ২৩ ভোট, মুসলীম লীগের মাহবুব মোরশেদ মজুমদার পেয়েছেন ১শ ৮৮ ভোট,জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী পেয়েছেন ৯শ ৪০ ভোট ও বাংলাদেশ কংগ্রেসের ফিরোহ উদ্দিন চৌধুরী পেয়েছেন ২শ ১০ ভোট।
ফেনী সদর-২ আসনে প্রার্থী হয়েছিলেন ১১ জন। ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি। এখানে ৮০ হাজার ৫৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন জামায়াত জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। এছাড়া সমাজতান্ত্রিক দলের জসিম উদ্দিন পেয়েছেন ৩শ ২২ভোট,ইনসানিয়াত বিপ্লবের তাহেরুল ইসলাম পেয়েছেন ২শ ৩৯ ভোট, খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল সোহাগ পেয়েছেন ৩শ ৪ ভোট, ইসলামী আন্দোলনের একরামুল হক ভূঁইয়া পেয়েছেন ৬ হাজার ৮ শ ৪৯ ভোট, স্বতন্ত্র মোহাম্মদ ইসমাইল পেয়েছেন ৭শ ৩ ভোট, গণ অধিকার পরিষদের তারিকুল ইসলাম ভূঁইয়া পেয়েছেন ৪শ ৯ ভোট, খেলাফত মজলিসের মোহাম্মদ হারুনর রশিদ ভূঁইয়া পেয়েছেন ৮শ ২০ ভোট, আম জনতার দলের সাইফুল করিম মজুমদার পেয়েছেন ৮শ ১ ভোট ও জেএসডির সামছুদ্দিন মজুমদার পেয়েছেন ২শ ৪০ ভোট।
ফেনী-৩ আসনে প্রার্থী হয়েছিলেন ৮ জন। বিএনপির ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ১ লাখ ৫৭ হাজার ৪ শ ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এখানে ১ লাখ ৮ হাজার ১ শ ৬০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন জামায়াতের ডা. ফখরুদ্দিন মানিক। এছাড়া বাসদের আব্দুল মালেক পেয়েছেন ৭শ ৩১ ভোট, খেলাফত আন্দোলনের মোহাম্মদ খালেকুজ্জামান পাটোয়ারী পেয়েছেন ৩শ ২০ ভোট, ইসলামী ফ্রন্টের আবু নাসির পেয়েছেন ৫ শ ৩১ ভোট, জাতীয় পার্টির আবু সুফিয়ান ১ হাজার ৪ শ ২৭ভোট , ইসলামী আন্দোলনের মো. সাইফ উদ্দিন ৬ হাজার ৭ শ ১ ভোট ও ইনসানিয়াত বিপ্লবের মো. হাসান আহমদ পেয়েছেন ৩ শ ২৭ ভোট।