মার্চ ৬, ২০২৬ ০৪:২৯

পরশুরামে দিনব্যাপী কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পরশুরাম প্রতিনিধি :

পরশুরামে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

‎‎উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আক্তার নূর,পরশুরাম মডেল থানার ওসি মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক, জামায়াতের আমীর মাওলানা আবদুল হালিম, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান প্রমুখ। ‎‎উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

‎‎সভাপতির বক্তব্যে সাদিয়া সুলতানা বলেন, মূলত দেশ বিভাগের পরে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়। বিভিন্ন আন্দোলনে ভাষা আন্দোলনকে মাইলফলক হিসেবে দেখা হয়। বাংলা ভাষাকে সঠিক পরিচর্যার মাধ্যমে বিশ্ববাসীর মতো বাংলাদেশের অবস্থানকে তুলে ধরার আহ্বান জানান তিনি।

শেষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন