নিজস্ব প্রতিনিধি :
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করেছে ফেনীবাসী। শনিবার একুশের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে একসাথে পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি ও জেলা প্রশাসক মনিরা হক। পরে পুলিশ সুপার মু. শফিকুল ইসলাম ও সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিম পুষ্পস্তবক অর্পণ করে থাকেন।
এরপর একেএকে জেলা পরিষদ, ফেনী ইউনিভার্সিটি, ফেনী পৌরসভা, উপজেলা পরিষদ, ফেনী সরকারি কলেজ, পিবিআই, মুক্তিযোদ্ধা সংসদ, সড়ক ও জনপদ, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, যুব উন্নয়ন অধিদপ্তর, বিআরটিএ, জেলা সমবায় অফিস, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফেনী জেলা জুয়েলারী সমিতি, চেম্বার অব কমার্স, জয়নাল হাজারী কলেজ, জেলা পাসপোর্ট অফিস, টিচার্স ট্রেনিং কলেজ, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট ফেনী, জেলা ক্রীড়া সংস্থা, বিআরডিবি ফেনী, ফেনী রিপোর্টার্স ইউনিটি ফেনী, টেলিভিশন জার্নালিস্ট ক্লাব, জেলা আইসিটি অধিদপ্তর, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা পরিসংখ্যান অফিস, জেলা শিক্ষা অফিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা শিক্ষক সমিতি, ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতি, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে থাকেন।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমী পৃথকভাবে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে।