ব্যবসায়ীকে জরিমানা
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মরা মুরগি বিক্রি অভিযোগ ও মুল্য তালিকা না থাকায় রহমত পোল্ট্রি নামে একটি মুরগির দোকানে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া বিনতে কাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দোকান থেকে মুরগী কেনার পর কৌশলে মরা মুরগী দেয়া হয় এক ক্রেতাকে। সে ক্রেতা ভিডিও প্রমাণসহ অভিযোগ করলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় মুল্য তালিকা না থাকায় তিন ফল দোকানকে ৭ হাজার টাকা ও নির্ধারিত দামের চেয়ে বেশি দাম রাখায় জনপ্রিয় এন্টারপ্রাইজ নামে এক দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, মরা মুরগি বিক্রির অভিযোগের ভিত্তিতে ওই দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।