মার্চ ৬, ২০২৬ ০৪:২৯

ফেনী কলেজের সামনে ফের কিশোর গ্যাংয়ের হামলায় শিক্ষার্থী আহত

টাকা, মোবাইল ও ঘড়ি ছিনতাই

শহর প্রতিনিধি :

ফেনী সরকারি কলেজ এর সামনে ফের কিশোর গ্যাংয়ের হামলায় মো: জীবরান তায়েবী রুদ্র (২০) নামে এক শিক্ষার্থী আহত হয়েছে। এসময় তার কাছ থেকে টাকা, মোবাইল ও ঘড়ি ছিনতাই  করা হয়।

গতকাল সন্ধ্যায় ইফতার শেষে কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। জীবরান তায়েবী রুদ্র জয়নাল হাজারী কলেজের এবার এইচএসসি পরীক্ষার্থী।

আহত জীবরান তায়েবী রুদ্র জানায় , গতকাল ইফতারের পর কলেজের সামনে পৌঁছালে মো: রুবেল ভূঁঞার নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল তার পথরোধ করে। পরে তারা টানাহেঁচড়া ও মারধর করতে করতে তাকে মাঠে নিয়ে যায়। পরে ছুরি, চাপাতি, লোহার রড ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তার মানিব্যাগসহ নগদ ৪ হাজার ৭শ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন,স্মার্ট ঘড়ি ছিনিয়ে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  এ ঘটনায় ভুক্তভোগী ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ফেনী মডেল থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন