মার্চ ৬, ২০২৬ ০৪:৩০

দাগনভূঞায় মসজিদে যাওয়ার পথে ট্রাকের

ধাক্কায় ছেলে নিহত, বাবা হাসপাতালে


দাগনভূঞা প্রতিনিধি :

ফেনীতে সাহরি খেয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ছেলে নিহত ও বাবা গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে
ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভুঞায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মোল্লাবাড়ি গ্রামের নুর আলম (৫৫) ও তার ছেলে
নুর মোহাম্মদ (১৪)।


পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর রাতে সেহরি খাওয়ার পর মহাসড়কের পাশ দিয়ে হেঁটে ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিলেন নুর আলম (৫৫) ও তার
ছেলে নুর মোহাম্মদ (১৪)। চৌধুরী বাড়ির সামনে পৌঁছলে তাদেরকে এক ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নুর
আলমকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।


মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে ও গুরুতর আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন