মার্চ ৬, ২০২৬ ১১:৪৪

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে শুসেন

নিজস্ব প্রতিনিধি :

ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। শনিবার রাত ১১টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি।

সেখানে সিঙ্গাপুর এনইউএইচ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত¡াবধানে গলার চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাবেন। আগামী ২৩ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে ওই হাসপাতালে শুসেন চন্দ্র শীলের গলায় অপারেশন করা হয়েছিল। তার সুস্থতা কামনায় ফেনীবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন