সদর প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের নোয়াবাদ এলাকায় দুই ভিক্ষুককে পুর্ণবাসন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি থেকে ফিতা কেটে দোকান উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানে আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসাইন পাটোয়ারী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী, রোটারি ক্লাব অব ফেনীর প্রাক্তন সভাপতি জালাল উদ্দিন বাবলু। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ভুক্তভোগি শফিউল্যাহ।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভিক্ষুক পূর্ণবাসন কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।
Post Views: ১০৬