মার্চ ৬, ২০২৬ ১১:১৬

ছাগলনাইয়া জুয়েলার্স সমিতির নতুন কমিটির শপথ গ্রহন

নিজস্ব প্রতিনিধি :

ছাগলনাইয়া জুয়েলার্স সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন হয়েছে। সোমবার বিকালে ফেনী জেলা জুয়েলার্স সমিতির কার্যালয়ে এ শপথ গ্রহন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের শপথ বাক্য পাঠ করান সমিতির ফেনী জেলা সমিতির সভাপতি ইসমাইল হোসেন খোকন।

জেলা সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাচ্ছুর সঞ্চালনায় শপথ বাক্য অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি আবু মুসা পাটোয়ারি, সাধারণ সম্পাদক শহিদ জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী মো: নজরুল ইসলাম রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান মিজান প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন