মার্চ ৬, ২০২৬ ১১:১০

ফেনীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরাতের খাবার বিতরণ

নিজস্ব প্রতিনিধি :

যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শিশুদের মাঝে খাবার বিতরণ করলেন জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত। বৃহস্পতিবার দুপুরে শহরের তাকিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিশুকে তিনি খাবার প্রদান করেন।

এসময় জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান রতন, সহ-প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন আরিফ, সহ-সম্পাদক মিজানুর রহমান রাসেল, সদর উপজেলা যুগ্ম-আহবায়ক দিদারুল আলম, সালমান ফারসি আনোয়ার, সদস্য ফারুক আহম্মেদ, জেলা ছাত্রদল সদস্য মোল্লা আরিফ, সাহাবউদ্দিন, মোশারফ হোসেন, সাইফ চৌধুরী প্রান্ত, সোনাগাজী পৌর যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে সকালে তাকিয়া রোডের জিয়া উদ্যানে আলোচনা সভা ও কেক কাটা হয়। এখানে দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন