মার্চ ৬, ২০২৬ ১৭:০৩

রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র ৮ম বার্ষিক সভা জহির প্রেসিডেন্ট ইলেক্ট, শাহ আলম প্রেসিডেন্ট নমিনী, সেকান্দর বাদশা সেক্রেটারী

নিজস্ব প্রতিনিধি :

রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র ৮ম বার্ষিক সভা গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২৪-২৫ রোটাবর্ষের প্রেসিডেন্ট নমিনী সহ ২০২৩-২৪ রোটবর্ষের পূর্ণাঙ্গ বোর্ড সদস্যদের নাম ঘোষণা করা হয়। বিগত ২০২১ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত ৭ম বার্ষিক সভায় ২০২৩-২৪ রোটাবর্ষের প্রেসিডেন্ট হিসেবে জহিরুল আলম জহির বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। ক্লাব নির্বাচন বোর্ডের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার পিপি সাইদুল মিল্লাত মুক্তা সতের সদস্যের বোর্ডের মধ্যে দশটি পদের বিপরীতে প্রেসিডেন্ট নমিনী ২০২৪-২৫ পদে মোহাম্মদ শাহ আলম ভ‚ঞা ও সেক্রেটারী ২০২৩-২৪ পদে মোহাম্মদ সেকান্দর বাদশা সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের এবং প্রেসিডেন্ট ইলেক্ট জহিরুল আলম জহির চারটি পদে মনোনীতদের নাম ঘোষণা করেন। ১ জুলাই ২০২৩ থেকে কার্যকাল শুরু হওয়া ২০২৩-২৪ রোটাবর্ষের জন্য সতের সদস্যের বোর্ড সদস্যরা হলেন- প্রেসিডেন্ট পদে জহিরুল আলম জহির, আইপিপি পদে সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন (পদাধিকার বলে), প্রেসিডেন্ট ইলেক্ট পদে মোহাম্মদ শাহ আলম ভ‚ঞা, ভাইস প্রেসিডেন্ট পদে ইঞ্জি. মোহাম্মদ হানিফ ও রফিকুল ইসলাম পাটোয়ারী, সেক্রেটারী পদে মোহাম্মদ সেকান্দর বাদশা, জয়েন্ট সেক্রেটারী পদে আরাফাত উল মিল্লাত দীপুল, ট্রেজারার পদে পিপি সাইদুল মিল্লাত মুক্তা, পাঁচটি ডাইরেক্টর পদে যথাক্রমে পিপি এডভোকেট রাশেদ মাযহার, পিপি মোহাম্মদ সহিদ উল্যাহ, মো: শরাফ উদ্দিন পাটোয়ারী সুমন, মোর্শেদী এলাহি সুমন ও হাজেরা হানিফ শিউলী, বুলেটিন এডিটর পদে শাহীনা সুলতানা, সার্জেন্ট এট আর্মস পদে মো: সাইফুল আমিন ভ‚ঞা, জয়েন্ট সার্জেন্ট এট আর্মস পদে আবদুল হামিদ ফরহাদ ও ক্লাব ট্রেইনার পদে সিপি আবদুল আউয়াল সবুজ। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ক্লাব সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে ৮ম বার্ষিক সভা শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন