মার্চ ৬, ২০২৬ ১২:৪০

দাগনভূঞায় ছুট্টু চেয়ারম্যানের জানাযায় মুসল্লীদের ঢল

দাগনভূঞা প্রতিনিধি :

দাগনভূঞা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও জায়লস্কর ইউপি সাবেক চেয়ারম্যান ওবায়দুল হক ছুট্টু (৭৫) গতকাল শুক্রবার দুপুরে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাতে মাছিমপুরস্থ বাড়ীর পাশে ইটভাটা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক প্রফেসর এম এ খালেক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন ও গাজী হাবিব উল্যাহ মানিক, দাগনভ‚ঞা উপজেলা সভাপতি আকবর হোসেন, দাগনভ‚ঞা উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী সালেহ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন, জেলা ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন প্রমুখ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন