মার্চ ৬, ২০২৬ ১১:১০

নবুকাজী-বনুকাজী স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন

সদর প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পশ্চিম সিলোনিয়া কাজী বাড়ীর প্রতিভা সংসদের আয়োজনে নবুকাজী বনুকাজী স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২২এর শুভ উদ্বোধন হয়। প্রতিভা সংসদের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা কাজী নুর নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান, বিশেষ অতিথি ছিলেন ফেনী পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানাজার হাওলাদার ফজলুর রহমান।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি এডভোকেট কাজী এম আই জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন দলের কোচ আবদুল হান্নান, রয়েল হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক মো: সেলিম, কালিদহ ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেনী প্রতিনিধি, সমির উদ্দিন ভুঁইয়া, সকালের সময়ের স্টাফ রিপোর্টার ওমর ফারুক। উক্ত খেলায় ১৬ টি দল অংশ গ্রহন করেন। আগামী ৬ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন