মার্চ ৭, ২০২৬ ০৮:৫৬

‘এক ৯ নয় ১’ সংকলিত গ্রন্থের মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক :

এসএসসি ৯১ ফাউন্ডেশনের প্রকাশনা ‘এক ৯ নয় ১’ সংকলিত গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। শনিবার বিকালে মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীর সম্পাদনায় রচিত গ্রন্থটি বাংলা একাডেমির মোড়ক উন্মোচন মঞ্চে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (সচিব) মো: খাইরুল ইসলাম। অনুষ্ঠানে লেখক ও কবি এবং শুভাকাঙ্খীগণ উপস্থিত ছিলেন।

বইটি বন্ধুত্বের বন্ধনের এক অনবদ্য নিদর্শন। একই ব্যাচের বন্ধুদের সেরা লেখাগুলো নিয়ে সংকলিত গ্রন্থ এটি। এসএসসি ৯১ ব্যাচের ক্যান্সার আক্রান্ত এক বন্ধুর চিকিৎসা সহায়তা বাবদ বইটির বিক্রি লব্দ সমূদয় অর্থ প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন