মার্চ ৬, ২০২৬ ১৫:৫৫

মুজিবুল হায়দার চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিনিধি :

দাগনভূঞার কৃতি সন্তান, ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সাবেক চেয়ারম্যান মুজিবুল হায়দার চৌধুরী (৮৫) আর নেই। বুধবার বিকাল ৫টায় তিনি রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার পৈতৃক বাড়ি দাগনভূঞা উপজেলা ৪নং রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর চৌধুরী বাড়ী। তিনি ন্যাশনাল ক্রেডিট লিমিটেড, ইস্টার্ন ইনস্যুইরেন্স কোম্পানি লিমিটেড, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান ছিলেন। এছাড়া দৈনিক জনপদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।

বৃহস্পতিবার সকালে ঈদের নামাজের পর দাগনভূঞা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১ম জানাযা ও সকাল ১১:০০ টায় মরহুমের নিজ বাড়ীর দরজা (চৌধুরী বাড়ি) মরহুমের ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন