মার্চ ৬, ২০২৬ ১৩:৩২

ভারতের সঙ্গে নিরবতার দিন শেষ হয়ে গেছে -ফেনীতে সৈয়দ রিজওয়ানা

নিজস্ব প্রতিনিধি :

পরিবেশ, বন ও জলবায়ু এবং পানিসম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভারতের সঙ্গে নিরবতার দিন শেষ হয়ে গেছে, সরকারি পর্যায়ে যদি কোন নিরবতা থেকে থাকতো, নিষ্ক্রীয়তা থেকে থাকতো সেই সময়টা এখন আর নেই। নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কুটনীতি ও অর্থনীতির অংশ। জনগনের চশমা দিয়ে সমস্যা দেখতে এসেছি। জনগনের নিকট জানতে এসেছি, তারা কি সমাধান চায়। স্থানীয় জনসাধারণ বলেছে প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেয়ায় তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


রবিবার সকালে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক কেটে দেয়া বল্লারমুখ বাঁধ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার মো: হাবিবুর রহমান সঙ্গে ছিলেন।


এরপর তিনি ফেনী নদীর ভেঙে যাওয়া মুছাপুর রেগুলেটর পরিদর্শনে রওনা করেন। বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাম্প্রতিক বন্যা ও ভাঙ্গন রোধে করণীয় শীর্ষক গণশুনানী করবেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন