মার্চ ৬, ২০২৬ ১৭:৩৫

সমবায় ব্যাংকের নির্বাচন চেয়ারম্যান মজনু, ভাইস চেয়ারম্যান আনোয়ার

নিজস্ব প্রতিনিধি :
ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের ফলাফল গতকাল বুধবার দুপুরে ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক মুন্সি রফিকুল আলম মজনু বিনাপ্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একইভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী। এছাড়া রাজাপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির আলহাজ্ব নিজাম উদ্দিন সদস্য হন। এছাড়া নির্বাচিত দুই সদস্যের মাঝে অপর সদস্য (ব্লক-২) শূন্য থাকায় সমবায় সমিতির আইন অনুযায়ী পদটি পুরন করার জন্য ব্যবস্থাপনা কমিটিকে অনুরোধ জানানো হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া এবং নির্বাচন পচিালনা কমিটির সদস্য ও জেলা সমবায় পরিদর্শক রতন চন্দ্র পাল স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন