মার্চ ৬, ২০২৬ ১৭:৩৫

দাগনভূঞায় ২৫৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পেয়েছে ২৫৬ জন শিক্ষার্থী। শনিবার সকালে আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুল মিজান মিলনায়তনে বৃত্তি প্রধান অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স. ম. আজহারুল ইসলাম।

ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চন্দন কুমার দাসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল, প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুর রহমান, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম।

এসময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। শেষে বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন