মার্চ ৬, ২০২৬ ০৮:৩৪

শহীদ মিনারে পাঁচদিন ব্যাপী বইমেলা শুরু ২ ডিসেম্বর

শহর প্রতিনিধি : ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আগামী ২ ডিসেম্বর থেকে বইমেলা ২০২৫ শুরু হচ্ছে। পাঁচদিন ব্যাপী এই মেলা ৬ ডিসেম্বর শেষ হবে।
আয়োজকরা জানান, ফেনী বইমেলায় প্রায় ৩০টি স্টল থাকবে। সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করবে। ঢাকাসহ সারা দেশ থেকে যেকোন সৃজনশীল প্রকাশনী অংশগ্রহণ করতে পারবে। তবে রাষ্ট্র ও ধর্ম বিরোধী কোন বই বা এমন কোন বইরের প্রকাশক মেলায় অংশ নিতে পারবে না। প্রতিদিন বিকালে মেলা মঞ্চে সাহিত্য সভা, কবিতা আবৃতি, আলোচনা সভা হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত ও কাওয়ালী সন্ধ্যা পরিবেশিত হবে। থাকবে মহিলা কর্ণার যেখানে মহিলাদের জন্য সুন্দর বসার ব্যবস্থা থাকবে। লেখক কর্ণার যেখানে লেখকরা পাঠকদের সাথে আড্ডা, গল্প করবেন, সাক্ষাৎকার ও অটোগ্রাফ দেবেন। আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে স্টল বরাদ্দ দেয়া হবে।

গতকাল রবিবার বিকালে ফেনী প্রেসক্লাবে ফেনী সাহিত্য ফোরামের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফেনী সাহিত্য ফোরামের আহবায়ক কাজী সেকান্দর এই তথ্য জানান। এসময় ফোরামের সদস্য সচিব মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক, যুগ্ম-আহবায়ক আবদুর রাজ্জাক, সদস্য মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, নুর মোহাম্মদ বিন গাজী, ইয়াছিন ও জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন