মার্চ ৬, ২০২৬ ০৮:২৭

দাগনভূঞায় দুই হাজার রোগীকে ফ্রি চিকিৎসা দিয়েছে জামায়াত

দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভুঞায় ফেনী-০৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডা: ফখরুদ্দিন মানিকের পৃষ্ঠপোষকতায় ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার রোগীকে ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার সকালে দাগনভূঞা আতাতুর্ক সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ডা. ফখরুদ্দিন মানিক ।

আয়োজক সূত্র জানায়, এটি কোন নির্বাচন কেন্দ্রীক অনুষ্ঠান নয়। বরং এতদ অঞ্চলের মানুষের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে দাগনভূঞা উপজেলা জামায়াত ও পৌর জামায়াতের উদ্যাগে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে ৩০ জন পুরুষ ও মহিলা চিকিৎসক টিম, ১০ জন নার্স চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি প্রায় ১৫০ জন স্বেচ্চাসেবক দায়িত্ব পালন করেছেন। উক্ত মেডিকেল ক্যাম্পে ফ্রি ডাক্তার দেখানো, বিভিন্ন পরিক্ষা, আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, ডায়াবেটিকস পরিক্ষা, রক্ত পরিক্ষা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। এতে প্রায় দুই হাজারের অধিক সংখ্যক লোকজন স্বাস্থ্য সেবা পেয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি এবং দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন পরিষদের সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক বলেন, “আমরা প্রাথমিক ভাবে ৩০ জন ডাক্তার দিয়ে এ সেবা দিচ্ছি। সরকারি পর্যাপ্ত সেবা না থাকায় তৃণমুলের কথা চিন্তা করে সমাজ সমাজ সেবার অংশ হিসেবে ডিমার্স কনসালটেশন এন্ড রির্সাস সেন্টারের মাধ্যমে উক্ত মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন করেছি। আমরা পর্যায় ক্রমে উক্ত সেবা গ্রামে ছড়িয়ে দিবো। এটি পরবর্তীতে আরো বৃহৎ পরিসরে আয়োজন করা হবে।”

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন দাগনভুঞা উপজেলা জামায়াতের আমির গাজী ছালাহ উদ্দিন, সেক্রেটারি কামাল উদ্দিন, দাগনভূঞা পৌর জামায়াতের আমির মাওলানা কামরুল আহছান, সেক্রেটারি আবু সাঈদ কামরুজ্জামান, জেলা শিবিরের সেক্রেটারি আরমান, মোহছেন উদ্দিন মিরাজ সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আগেরদিন সোনাগাজীতেও একই রকম কর্মসূচি পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন