ক্যান্সারের কাছে হার মানলেন তিনি
নিজস্ব প্রতিবেদক : চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা গেছেন ক্যান্সার আক্রান্ত চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮দলের প্রতিশ্রুতিশীল ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়। গতকাল শনিবার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়ার সময় দুপুর ১২টা ৪০মিনিটের তার মৃত্যু হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদয় অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া (এএমএল) নামের রক্তের ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামের দুলামিয়া হাজী বাড়ির বিএনপি নেতা আবুল কাশেমের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্র জানায়, বিগত ছয় মাস আগে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিল হৃদয়। মেধাবী শিক্ষার্থী ও একমাত্র ছেলেকে বাঁচাতে তার বাবা আবুল কাশেম সাধ্য মতো চেষ্টা চালিয়েছেন।
ক্যান্সার আক্রান্ত ক্রিকেটারের বাবা আবুল কাশেম জানান, তার ছেলে হৃদয় অসুস্থ হয়ে পড়লে তাকে বিভিন্ন চিকিৎসক দেখানোর পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। একমাত্র ছেলেকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন তিনি। সর্বশেষ মুহুর্ত পর্যন্ত ছেলের চিকিৎসার জন্য হাসপাতালেই ছিলেন। এর আগে তার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত ২জুলাই বিসিবির কার্যালয়ে হৃদয়ের বাবার হাতে চিকিৎসার জন্য ৫লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড এ সময় বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। তরুণ এই ক্রিকেটারের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও ক্রিকেটসংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে গতকাল রাত ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।