সদর প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে কৃষক দলের উদ্যাগে গতকাল শনিবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসা ময়দানে কর্মসুচীর উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। এসময় ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসার অধ্যক্ষ খন্দকার মাঈন উদ্দিন, ফাজিলপুর ইউনিয়ন সভাপতি শাহাজাহান সিরাজী, সাধারণ সম্পাদক একরামুল হক, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল হক জসিম, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাঈদুল করিম ভুঞা, উপজেলা কৃষক দলের আহবায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব মোশাররফ হোসেন রিয়াদ, যুগ্ম-আহবায়ক শেখ আবদুল গণি, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলা উদ্দিন ও সদস্য সচিব শহিদুল্লা শহিদ, যুগ্ম-আহবায়ক মিনার প্রমুখ উপস্থিত ছিলেন।
মশিউর রহমান বিপ্লব বলেন, ‘আমাদের প্রত্যেককে বাড়ির চারপাশে একটি করে হলে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো উচিত। এ বৃক্ষ আমাদের ফল ফুল ও অক্সিজেন দেয়। পর্যাপ্ত বনভুমি না থাকায় আমাদের নানা প্রকার প্রাকৃতিক দূর্যোগের মোকাবিলা করতে হচ্ছে। তাই প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষা করতে বনভূমির বিকল্প নেই।’