জুন ৬, ২০২৬ ০৪:১০

ফেনীতে রথ উপলক্ষ্যে মন্দির পরিদর্শনে জামায়াত নেতারা

শহর প্রতিনিধি :
সনাতন ধর্মালম্বীদের রথ উপলক্ষ্যে ফেনী শহরের কালিবাড়ী মন্দির পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। গতকাল শনিবার রাতে দলটির জেলা আমির মুফতি আবদুল হান্নানের নেতৃত্বে রথ যাত্রা আয়োজনের সার্বিক খোঁজখবর নেন। এসময় হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হীরা লাল চক্রবর্তী, সহ-সভাপতি অ্যাডভোকেট সমীর চন্দ্র কর, মন্দির কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন দাস প্রমুখ বিস্তারিত তুলে ধরেন। জামায়াত নেতৃবৃন্দের মধ্যে নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, সেক্রেটারী মুহাম্মদ আবদুর রহীম, সহকারি সেক্রেটারী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

মুফতি আবদুল হান্নান বলেন, রথ উৎসবের খোঁজখবর নিতে কালিবাড়ি মন্দির পরিদর্শনে গিয়ে সনাতন নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। সনাতন ধর্মালম্বীদের উৎসব যাতে নির্বিঘ্ন হয় সেইব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। এক্ষেত্রে বিশৃঙ্খলা এড়াতে সর্বোচ্চ সজাগ থাকার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!