মার্চ ৬, ২০২৬ ০৮:২৮

ফেনীতে রেলক্রসিংয়ে সিএনজিতে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

Accident

অনলাইন ডেস্ক :
ঢাকা-চট্টগ্রাম রেল পথের ফেনী স্টেশন সংলগ্ন গুদাম কোয়াটার এলাকায় ক্রসিংয়ে সিএনজি চালিত অটোরিক্সায় ট্রেনের ধাক্কায় মা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছেলে হাফেজ উদ্দিন (৪০) ঘটনাস্থলে ও তার মা ফাতেমাতুজ্জোহরা (৬৩) কে ফেনী থেকে ঢাকা নেয়ার পথে মারা যান।
নিহত হাফেজ উদ্দিন ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম পাঠান নগর মিয়াজী বাড়ীর হারেস আহাম্মদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত পৌনে ৮টার দিকে ফেনী রেল স্টেশান সংলগ্ন রেলক্রসিংয়ের উপর বেরিয়ার (প্রতিবন্ধক) পাশ কেটে অসতর্কতাবশত পার হচ্ছিলো একটি সিএনজি চালিত অটোরিক্সা। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস এর সাথে সিএনজির ধাক্কা লাগে। এতে সিএনজিটি ক্ষতিগ্রস্ত হয়ে কয়েকজন যাত্রী ছিটকে পড়েন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আহত হাফেজ উদ্দিনের মা ফাতেমাতুজ্জোহরাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফেনী রেল স্টেশন মাস্টার মো. হারুন জানান, চট্টলা এক্সপ্রেস ট্রেণটি ফেনীর প্ল্যাটফর্মে প্রবেশের আগমুহূর্তে ৭.৪০ মিনিটের সময় এ দূর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনার পর রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

ফেনীস্থ জিআরপি পুলিশের ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, দূর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে দুই জনকে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ উদ্দিন নামের একজনকে মৃত ঘোষণা করে। আহত অপর বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।রাত ১১:৩০ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন