জুন ৬, ২০২৬ ০৪:১১

বন্যার স্থায়ী সমাধানে আমরা টেকসই বাঁধ চাই

নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেছেন, আমরা চাই টেকসই স্থায়ী বাঁধ নির্মান হোক। স্থায়ী বাঁধ নির্মান সরকারের অগ্রাধিকার প্রকল্প। বিষয়টি সরকার গুরুত্বসহকারে দেখছে। সাম্প্রতিক বন্যা আমরা সকলের সহযোগিতায় সুন্দরভাবে কাটিয়ে উঠতে পেরেছি। এজন্য আমি সশস্ত্র বাহিনী, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এবারের বন্যায় উদ্ধার অভিযান, ত্রান বিতরনসহ কোথাও কোন ত্রুটি হয়নি। পর্যাপ্ত ত্রান বিতরন করা হয়েছে।

তিনি আরো বলেন, সম্প্রতি ফেনীর কিছু কিছু স্থানে বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছিলো। শহর পরিস্কার-পরিছন্নতা রাখা আমাদের সকলের দায়িত্ব। কিন্তু আমরা পলিথিনসহ নানা ময়লা-আবর্জনা সঠিক নিয়মে না ফেলে ও খালের উপর স্থাপনা নির্মানের কারনে পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে কাজ করছে ফেনী পৌরসভা।

গতকাল রবিবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও কমিটির সদস্য সচিব মনজুর আহসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো: হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, সেনাবাহিনীর ফেনীর দায়িত্বপ্রাপ্ত কর্ণেল ফাহিম, ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো: বাতেন, জামায়াতে ইসলামীর জেলা আমির মুফতি আব্দুল হান্নান, বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!