মার্চ ৬, ২০২৬ ০৫:৪৬

স্থায়ী ক্যাম্পাসে যাচ্ছে ফেনী ইউনিভার্সিটি

৭ তলা বহুতল ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন আজ, নির্মাণ কাজ শুরু শীঘ্রই

নিজস্ব প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের নোয়াবাদ এলাকায় দুলা মিয়া রাস্তা ও ফখরুদ্দীন মোবারক শাহ সড়কের সংযোগস্থলে সুবিশাল জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করবে ফেনী ইউনিভার্সিটি। প্রাথমিক পর্যায়ে ৭ তলা ভবনের ভিত্তিপ্রস্তর আজ বৃহস্পতিবার বিকালে স্থাপন করা হবে। এর মধ্যে দিয়ে নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে। প্রস্তাবিত ক্যাম্পাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১২ সালের নভেম্বর মাসে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ বিশ্বব্যিালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন লাভ করে। ‘সেন্টার ফর লার্নিং এন্ড ডেভেলপমেন্ট’ শ্লোগান নিয়ে ২০১৩ সালের ১৫ মে ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম শুরু হয়। শহরের পুলিশ লাইন সংলগ্ন ৫০ হাজার বর্গফুটের ৭ তলার তিনটি ভবনে বেসরকারী উদ্যোগে এটি প্রতিষ্ঠা হয়। ফেনী ইউনিভাসিটির প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের তিনটি বৈজ্ঞানিক গবেষণাপত্র এরই মধ্যে আন্তর্জাতিক কনফারেন্সে গৃহীত হয়। বর্তমানে সামাজিক বিজ্ঞান ও কলা, ইঞ্জিনিয়ারিং, বাণিজ্য বিভাগ নিয়ে ৩টি অনুষদ, ৮টি বিভাগ, গবেষনা কে›্র ফেনী ইউনিভার্সিটি রিসার্চ সেল রয়েছে। শিক্ষার্থী সংখ্যা ১ হাজার ৭শ এর বেশি। শিক্ষক সংখ্যা ৫০ জন। এছাড়া কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ১শ জন। এখানে ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছে।

সূত্র জানায়, স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠায় কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের সমন্বয়ে ১৪ সদস্যের উন্নয়ন সমন্বয় কমিটি করা হয়েছে। কমিটিতে ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ আহবায়ক হয়েছেন। অপর সদস্যগণ হলেন- ট্রাস্টি বোর্ডের সদস্য আবদুস সাত্তার, সিনিয়র ভাইস চেয়ারম্যান মো: নুরুন নেওয়াজ সেলিম, ভাইস চেয়ারম্যান আবদুর রইচ কাইজার, ট্রেজারার মোহাম্মদ এনায়েতুল্লাহ, সদস্য আলতাফ হোসেন, ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর মোহাম্মদ আবুল কাশেম, ভারপ্রাপ্ত ট্রেজারার সোহরাব হোসেন, রেজিষ্ট্রার প্রফেসর মো: ফরহাদুল ইসলাম ভূঞা, সিভিল ইঞ্জিনিয়ারিং চেয়ারম্যান আলী আকবর সিয়াম, মেনটেইনেন্স অফিসার জালাল আহমেদ, ছাত্র প্রতিনিধি কাজী আল আমিন, মাহমুদুল হাসান চৌধুলী, সৈকত হোসেন সজীব রয়েছেন।

ইঞ্জিনিয়ারিং বিভাগের সেকশন অফিসার জালাল আহমেদ ফেনীর সময় কে জানান, বেইজমেন্ট সহ ৯০ হাজার ফুটের ৭ তলা ভবন নির্মাণের জন্য ইতিমধ্যে সুবিন্যাস আর্কিটেক্ট ফার্ম ভবনের প্রাথমিক ডিজাইন তৈরি দিয়েছে। ডিজাইন চূড়ান্ত হলে কনস্ট্রাকশন ফার্ম নির্ণয় করা হবে।

ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আবদুর রইচ কাইজার ফেনীর সময় কে জানান, এতদঞ্চলের জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত করার মহান ব্রত নিয়ে যে ইউনিভার্সিটি যাত্রা শুরু করেছিল সেটির সুনাম-সুখ্যাতি দেশজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করেছে। শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে ফেনী ইউনিভার্সিটি তার স্বতন্ত্র অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছে। একঝাঁক তরুণ-মেধাবী শিক্ষকমণ্ডলী, মেধাবী শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীওে নিরলস পরিশ্রমে মফস্বলের এ বেসরকারী বিশ্ববিদ্যালয়টি সুন্দর আগামীর প্রত্যাশায় এগিয়ে চলেছে।

ট্রাস্টি বোর্ডের নির্বাহী সচিব ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ ফেনীর সময় কে জানান, প্রশাসনিক জটিলতার কারনে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা বিলম্ব হয়েছে। ট্রাস্টি বোর্ডের সদস্যরাও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠায় আন্তরিক ভূমিকা রাখছেন। দ্রুততম সময়ে কাজ শেষ হলে ক্যাম্পাস স্থানান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন