মার্চ ৬, ২০২৬ ০৮:২৮

ফেনীতে মনোনয়ন ফরম নিলেন ৪৫ প্রার্থী


নিজস্ব প্রতিনিধি :

আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী জেলার ৩টি সংসদীয় আসনে ৪৫জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে বিএনপির ৯জন, জামায়াতে ইসলামির ৩জন, ইসলামি আন্দোলনের ৩জন রয়েছেন। গতকাল রবিবার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশী মনোনয়ন বিক্রি হয়েছে ফেনী-২ ও ফেনী-৩ আসনে। এ দুটি আসনে বিভিন্ন দলের ৩২জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।

আর ফেনী-১ আসনে ১৩ জন মনোনয়ন ফরম নিয়েছেন।

এখানে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছাড়াও তার দলের ঢাকা মহানগর দক্ষিনের আহবায়ক রফিকুল আলম মজনু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান ও তার ছেলে মজুমদার আরিফুর রহমান বিএনপি পরিচয়ে মনোনয়ন ফরম নিয়েছেন। এছাড়া আসনটিতে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এসএম কামাল উদ্দিন, ইসলামি আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য কাজী গোলাম কিবরিয়া খেলাফত মজলিসের মো: নাজমুল আলম, খেলাফত আন্দোলনের আনোয়ার উল্যাহ ভূঞা, গণমুক্তি  জোটের মাহবুব মোর্শেদ মজুমদার, জাতীয়পার্টির মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, বাংলাদেশ কংগ্রেসের ফিরোজ উদ্দিন চৌধুরী, ইনসানিয়াত বিপ্লবের রাশেদুল ইসলাম রুবেল, স্বতন্ত্র নিজাম উদ্দিন ভূঞা রয়েছেন।


ফেনী- ২ আসনের ফরম সংগ্রহের তালিকায়; বিএনপি প্রার্থী অধ্যাপক জয়নাল আবদিন ভিপি, জামায়াতের অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, খেলাফত মজলিসের মোস্তাফিজুর রহমান ফয়সাল, জেএসডি’র সামসুদ্দিন মজুমদার সাচ্চু, বাংলাদেশ খেলাফত মজলিসের হারুনুর রশিদ ভূঞা, বাসদের জসিম উদ্দিন, ইসলামী আন্দোলনের একরামুল হক ভূঞা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান, কানাডা বিএনপির যুগ্ম-সম্পাদক হুমায়ুন কবির পাটোয়ারী,  জেলা যুগ্ম-আহবায়ক এয়াকুব নবীর নাম রয়েছে।


অপরদিকে ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু, জামায়াতের ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক, জেএসডি’র সাধারণ-সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট সাহানা আক্তার, আবদুল লতিফ জনি, জেলা সদস্য মাহবুবুল হক রিপন, খেলাফত মজলিসের মোহাম্মদ আলী মিল্লাত, ইসলামি আন্দোলনের সাইফ উদ্দিন, ইসলামি ফ্রন্টের আবু নাছের, বাসদের আবদুল মালেক, খেলাফত আন্দোলনের মোহাম্মদ খালেকুজ্জামান পাটোয়ারী, ইনসানিয়াত বিপ্লবের হাসান আহমেদ, জাতীয়পার্টির আবু সুফিয়ান, এনসিপি’র আবুল কাশেম, স্বতন্ত্র সোলাইমান ভূঞা ও মোহাম্মদ জামাল উদ্দিন ফরম নিয়েছেন।
জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক জানান, তফসিল অনুযায়ী আজ সোমবার শেষ দিনে প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন