জুন ৮, ২০২৬ ২৩:৫৫

বাড়ী ছাড়া সেই ছাত্রদল নেতা মেহেদীকে সহযোগিতার আশ্বাস পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর


নিজস্ব প্রতিনিধি :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে সাক্ষাৎ করেছেন দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুরে আওয়ামীলীগের সন্ত্রাসীদের নির্যাতন স্বপরিবারে বাড়ি ছাড়া ছাত্রদল নেতা মেহেদী হাসান। গতকাল রবিবার মন্ত্রনালয়ে গিয়ে মেহেদী হাসান সাক্ষাৎ করেন। এসময় আবদুল আউয়াল মিন্টু মেহেদী হাসানের পরিবারকে বাড়ি ফিরিয়ে নিয়ে ঘর করে দেওয়া ও সকল আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন।


সাক্ষাতে ছাত্রদলের কেন্দ্রীয় যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফুল হাসান ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।
জানা যায়, আবদুল আউয়াল মিন্টু তাৎক্ষনিক দাগনভূঞা থানার অফিসার ইনচার্জকে কল দিয়ে ব্যবস্থা নিতে বলেন। পাশাপাশি মেহেদী রিক্সা বাদ দিয়ে কোন চাকরি করতে চায় কিনা জানতে চান ও প্রয়োজনে  চাকরি দেয়া হবে বলেও জানান। মেহেদীর যে কোন সহযোগীতায় তিনি পাশে দাঁড়াবেন বলে আশ্বাস দেন।


উল্লেখ্য: দৈনিক ফেনীর সময়ে গত বুধবার ‘আ’লীগ আমলে স্বপরিবারে ঘরবাড়ি ছাড়ার পর বিএনপি ক্ষমতায় এলেও ফিরতে পারিনি দাগনভূঞার ছাত্রদল নেতা মেহেদী এখন রিক্সা চালক’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সে প্রেক্ষিতে নজরে আসলে গতকাল মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মেহেদী হাসানকে ঢাকায় নিয়ে যায়। এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মেহেদী হাসানের সাথে কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!