অক্টোবর ১, ২০২৬ ০৩:৪৫

কাবাডি চ্যাম্পিয়নশিপে ফেনী মডেল থানা চ্যাম্পিয়ন ফোনে অতিরিক্ত সময় না দিয়ে খেলাধুলার মাধ্যমে শরীর ও মন সুস্থ রাখতে হবে -পুলিশ সুপার


শহর প্রতিনিধি : ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এবং ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’ এ দুটি স্লোগানকে সামনে রেখে আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ন শিপের জেলা পর্যায়ের ফাইনালে বালক ও বালিকা উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে ফেনী মডেল থানা।

গতকাল মঙ্গলবার ফেনী জেলা পুলিশ লাইন মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। বালক বিভাগের ফাইনালে ছাগলনাইয়া থানাকে ৩৯-২৪ পয়েন্টে পরাজিত করে ফেনী মডেল থানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকা বিভাগের ফাইনালে সোনাগাজী থানাকে ৩৮-১৩ পয়েন্টে হারিয়ে একই সাফল্য অর্জন করে ফেনী মডেল থানা। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, ‘মাদকদ্রব্য প্রতিরোধ ও সমাজের অপরাধ নিয়ন্ত্রণে শিক্ষার্থী ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে অনেক কিশোর-তরুণ মাদকসহ বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে। এ ধরনের সামাজিক ব্যাধি দূর করতে তাদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। মোবাইল ফোনে অতিরিক্ত সময় না দিয়ে খোলা পরিবেশে খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শরীর ও মন সুস্থ রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ তরুণদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি করার পাশাপাশি সমাজের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় ও সম্পৃক্ততা বাড়াতে ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক জাবেদ মাহমুদ, পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম, পমো. বায়েজিদ আকন, সজল কান্তি দাশ, আরআই আহাম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, প্রতিযোগী দলের কোচ ও ম্যানেজাররা উপস্থিত ছিলেন। চূড়ান্ত পর্যায়ের কাবাডি খেলা পরিচালনা করেন আমির হোসেন, মো. হারেছ ভূঁঞা ও সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

সর্বশেষ

ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনস্থলও জনসভার ভেন্যু পরিদর্শনে পরিবেশ মন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীবাসীর প্রত্যাশা পূরণ করবেন

কাবাডি চ্যাম্পিয়নশিপে ফেনী মডেল থানা চ্যাম্পিয়ন ফোনে অতিরিক্ত সময় না দিয়ে খেলাধুলার মাধ্যমে শরীর ও মন সুস্থ রাখতে হবে -পুলিশ সুপার

পরশুরামে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে পরশুরাম-ফুলগাজীতে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি

ফেনীতে ট্রাফিক পুলিশকে চাঁদা দিয়ে চলে অটোরিকশা

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!