অক্টোবর ২, ২০২৬ ০৫:১০

ফেনীতে সনাতন ধর্মালম্বী সহ বিভিন্ন দলের তিনশ নেতাকর্মীর জামায়াতে যোগদান


শহর প্রতিনিধি : ফেনীতে সনাতন ধর্মালম্বীসহ বিভিন্ন রাজনৈতিক দলের তিনশ নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান করেছে। গতকাল বুধবার বিকালে শহরের মিজান রোডের সালাম কমিউনিটি সেন্টারে আয়োজিত দাওয়াতী সভা অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান প্রধান অতিথি ছিলেন।
ফেনী শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সামাউন হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. ইলিয়াছ। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন সনাতন ধর্মালম্বী বিকাশ চন্দ্র সরকার।
মুফতি আবদুল হান্নান তার বক্তব্যে বলেন, ‘দীর্ঘদিনের দুর্নীতি, শোষণ ও চাঁদাবাজিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। মানুষ এখন পরিবর্তন চায়, শান্তি ও নিরাপত্তা চায়। এই বৈরী পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং একটি নিরাপদ ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে দেশের আপামর জনতা জামায়াতে ইসলামীতে দলে দলে যোগদান করছে। তাদের যোগদানের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সকল অপপ্রচার মিথ্যা প্রমাণিত হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

সর্বশেষ

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন

ফেনীতে সনাতন ধর্মালম্বী সহ বিভিন্ন দলের তিনশ নেতাকর্মীর জামায়াতে যোগদান

আলোকিত ফেনী বৃত্তি পেলো ৩৫০শিক্ষার্থী, শিক্ষার্থীদের যুগের চাহিদা অনুযায়ী তৈরি করতে হবে-পরিবেশ মন্ত্রী

ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনস্থলও জনসভার ভেন্যু পরিদর্শনে পরিবেশ মন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীবাসীর প্রত্যাশা পূরণ করবেন

কাবাডি চ্যাম্পিয়নশিপে ফেনী মডেল থানা চ্যাম্পিয়ন ফোনে অতিরিক্ত সময় না দিয়ে খেলাধুলার মাধ্যমে শরীর ও মন সুস্থ রাখতে হবে -পুলিশ সুপার

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!