অক্টোবর ৫, ২০২৬ ১৩:৫৯

ফেনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, তিন ফল ব্যবসায়ীকে জরিমানা


নিজস্ব প্রতিনিধি : ফেনীতে বাজার তদারকি অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার প্রদর্শন করতে না পারায় তিনটি প্রতিষ্ঠানকে ১৫হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রবিবার সকাল ১১টা থেকে ফেনী শহরের ট্রাংক রোড, মহিপাল কাঁচা বাজার ও মহিপাল ফলের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফল, ডিম, সিলিন্ডার গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি তদারকি করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো ১. সাহাবউদ্দিন ফল বিতান ৫হাজার টাকা, ২. আবুল খায়ের ফল বিতান ৫হাজার টাকাও ৩. আল মদিনা ফ্রুডস এজেন্সি ৫হাজার টাকা।
অভিযানে জেলা ব্যাটালিয়ন আনসার এর একটি দল সার্বিক সহযোগিতা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যমান ও ব্যবসায়ীদের নিয়মনীতি মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!