অক্টোবর ৫, ২০২৬ ১৩:৫৯

ফেনীতে জামায়াতের জন সচেতনতা সপ্তাহ শুরু, ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নির্মূলে সমন্বিতভাবে কাজ করার আহবান


শহর প্রতিনিধি : ফেনীতে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও এডিস মশা নির্মূলে জামায়াতের উদ্যোগে জনসচেতনতা সপ্তাহ শুরু হয়েছে। গতকাল রবিবার সকালে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মুফতি আবদুল হান্নান। এসময় শহর আমির নজরুল ইসলাম, ১০নং ওয়ার্ড আমির আবদুল গফুর, ৪নং ওয়ার্ড আমির ছালাউদ্দিন মামুন, ১৩নং ওয়ার্ড সেক্রেটারি আবদুর রহিম ও হিন্দু শাখার সভাপতি বিকাশ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি আবদুল হান্নান বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেঙ্গুর বাহক এডিস মশা যেন যেখানে সেখানে বংশবিস্তার করতে না পারে, সেজন্য বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নিয়মিত নজর দিতে হবে। এ কার্যক্রমকে আরও জোরদার করতে সরকারি দপ্তরের পাশাপাশি রাজনৈতিক ও সামাাজিক উদ্যোগ সহ সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান তিনি।

নজরুল ইসলাম জানান, ৪-১০অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন করা হবে। জনগণের সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা নাগরিকদের জন্য একটি নিরাপদ বাসযোগ্য ফেনী শহর নিশ্চিত করতে কাজ হবে। শেষে পরিচ্ছন্নতা অভিযান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!