অক্টোবর ১২, ২০২৬ ০৪:৩৩

ফেনীতে নাথ কল্যাণ সমিতির আত্ম প্রকাশ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর মাঝে শারদ উপহার


নিজস্ব প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভ মহালয়ায় ফেনীতে ‘নাথ কল্যাণ সমিতি বাংলাদেশ’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল শনিবার শহরের জয়কালী মন্দির ও সদরের কালীদহ গুরু বিগ্রহ মন্দির এবং কাজীরবাগ শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর মন্দির প্রাঙ্গণে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর মাঝে শারদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাথ কল্যাণ সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি লায়ন ডা. নারায়ণ দেবনাথ। এসময় সাংবাদিক রাজন দেবনাথ কে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শ্রীকান্ত দেবনাথকে সদস্য সচিব করে ২১সদস্য বিশিষ্ট নাথ কল্যাণ সমিতি বাংলাদেশের ফেনী জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!