সদর প্রতিনিধি : ফেনী সদর উপজেলার ধর্মপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদক নির্মূল ও অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ইউনিয়নের পূর্ব কাছাড় তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে ধর্মপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুস সত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী মডেল থানা ওসি (অপারেশন) সাজেদ কামাল।
বিশেষ অতিথি ছিলেন ধর্মপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার মংসা মারমা ও মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া । স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য নজরুল ইসলাম রুবেল।
আয়োজক কমিটির সদস্য মো: মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, জামায়াতের ইউনিয়ন সেক্রেটারী নুরুল হুদা কাউসার, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ও ফরিদুল ইসলাম রাহাত, পূর্ব কাছাড় তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম, পূর্ব কাছাড় তোফাজ্জল হোসেন প্রাথমিক বিদ্যালয় সভাপতি আইয়ুব পাটোয়ারী ও দেবিপুর মাদ্রাসা শিক্ষক মুফতি বেলায়েত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সাজেদ কামাল বলেন, ‘আপনারা সাধারণ মানুষ পাশে না থাকলে প্রশাসনের পক্ষে একা মাদক নির্মুল সম্ভব নয়। আপনারা যদি তথ্য দিয়ে সহায়তা করেন, যদি আপনারও সমন্বয় করেন তাহলে মাদক নির্মুল সম্ভব। এর বাহিরে অবশ্যই আমাদের সচেতন হতে হবে।’