অক্টোবর ৫, ২০২৬ ১৩:০১

ফেনীতে পুলিশ পরিবারের ৮ মেধাবী সন্তান পেল মেধাবৃত্তি


শহর প্রতিনিধি :

পুলিশ পরিবারের কৃতি শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত ও অনুপ্রাণিত করতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪ ও ২০২৫ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ফেনীতে বর্তমান ও সাবেক কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে এসএসসি ও এইচসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ: ৫ প্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেয়া হয়। গতকাল রবিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী তুলে দেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

বাংলাদেশ পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের লেখাপড়ায় উৎসাহিত ও অনুপ্রাণিত করতে প্রতিবছর পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) এর পক্ষ থেকে এ মেধাবৃত্তি প্রদান করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ এর আওতায় জেলার বর্তমান ও সাবেক কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্য থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ: ৫ অর্জনকারী ৮শিক্ষার্থীকে এ বৃত্তি দেয়া হয়।

এসময় পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে অধ্যবসায় ও মনোযোগের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি অভিভাবকদের উদ্দেশে সন্তানদের পড়াশোনার প্রতি যথাযথ গুরুত্ব দেয়া, নিয়মিত লেখাপড়ার খোঁজখবর রাখা এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে তাদের উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!