পরশুরাম প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরে পরশুরাম পথসভাস্থল পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ.কে.এম. সাহাব উদ্দিন। গতকাল শনিবার সকাল ১১টার দিকে তিনি সরেজমিনে সম্ভাব্য পথসভাস্থল পরিদর্শন করেন। এ সময় পথসভা আয়োজনের প্রস্তুতি, স্থান ব্যবস্থাপনা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।
পরিদর্শনকালে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার ইউএনও অতনু বড়ুয়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আবু তালেব উপস্থিত ছিলেন।
এছাড়াও পরশুরাম উপজেলা বিএনপি আহ্বায়ক আবদুল হালিম মানিক সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি ও পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুর রহমান মজুমদারসহ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।