সেপ্টেম্বর ৭, ২০২৬ ১৬:৫৩

ছাগলনাইয়ায় পুলিশ পরিচয়ে মোবাইল তল্লাশি, স্থানীয়দের হাতে আটক ৩


নিজস্ব প্রতিনিধি :

পুলিশ পরিচয়ে সাধারণ মানুষের মোবাইল ফোন তল্লাশি ও হয়রানির অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ছাগলনাইয়া পৌরসভার ৬ননং ওয়ার্ডের বাঁশপাড়া গ্রামের মৃত রহিম উল্লাহর ছেলে ইমাম হোসেন (২৮), একই গ্রামের কবির আহাম্মদের ছেলে নাজমুল হক মুন্না (৩৮) ও পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ যশপুর গ্রামের ফিরোজ আহমেদের ছেলে রাজীব হোসেন (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ওই তিন যুবক গ্রামে প্রবেশ করে নিজেদের পুলিশ সদস্য পরিচয় দেন, বিভিন্ন পথচারী ও সাধারণ মানুষের মোবাইল ফোন তল্লাশি শুরু করেন। তাদের আচরণ ও কর্মকান্ডে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদের ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করেন এবং একপর্যায়ে মারধর করেন। পরে খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, আটক ইমাম হোসেনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় দুটি মামলা রয়েছে। আর নাজমুল হক মুন্নার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অভিযোগে আটটি মামলা।
এ বিষয়ে ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, এই চক্রটি বিভিন্ন সময় পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিম্মি ও হয়রানি করে আসছিল। তারা মানুষের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!