সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১০:১৩

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে একদিনে আরো ২১আসামি গ্রেফতার বিদেশি মদ, চোলাই মদ, বিয়ার ও ইয়াবা উদ্ধার


নিজস্ব প্রতিনিধি : ফেনী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় সন্ত্রাসবিরোধী মামলার আসামি, ডাকাতি চক্রের সক্রিয় সদস্য, মাদক ব্যবসায়ী, মাদক কারবারি, মাদকসেবী ও গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামিসহ আরো ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৫০ বোতল বিদেশি মদ, ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ৩ বোতল বিয়ার ও ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার বিকাল থেকে শনিবার বিকাল পর্যন্ত ফেনী শহর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী মামলার আসামি, ডাকাতি চক্রের সক্রিয় সদস্য, মাদক ব্যবসায়ী, মাদক কারবারি, মাদকসেবী ও গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামিসহ আরো ২১জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন সোনাগাজী ছাড়াইতকান্দি এলাকার আব্দুল হকের ছেলে আশরাফুল জামান সোহাগ (২০), চর চান্দিয়া নুর খাতুনের ছেলে সাইফুল ইসলাম রিয়াজ (২৮), ধর্মপুরের বাবুলের ছেলে মো. সেলিম (২৪), মধ্যম চাড়ীপুরের মো. হৃদয় (২০), ধলিয়ার ফকিরহাটের আব্দুল আলীর ছেলে শাহরিয়ার হোসেন (২২), উত্তর ফরহাদ নগরের সাইফুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (২১), সোনাগাজীর চর সাহাভিকারী এলাকার আ: রহমানের ছেলে শহিদুল ইসলাম সুমন (৩৪), মটুয়া এলাকার খুরশীদ আলমের ছেলে ইসমাইল হোসেন ইমন (২৬), কুচকারা এলাকার মৃত আনিছুল হকের ছেলে মো. রবেল (২৬), জোয়ারকাছাড় এলাকার নুর নবীর ছেলে আবু বক্কর (২৩) ও পূর্ব কাছাড় এলাকার ফজলুল হকের ছেলে  মো. ইকবাল হোসেন (৩৫)।

পুলিশ সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মো. সেলিমকে ৫০ বোতল বিদেশি মদসহ ধর্মপুর এলাকা থেকে এবং মো. হৃদয় কে ১০লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মধ্যম চাড়ীপুর জজ কোর্ট কলোনী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া শাহরিয়ার হোসেন, নাজমুল ইসলাম, শহিদুল ইসলাম সুমন, ইসমাইল হোসেন ইমন ও মো.রবেলকে মোট ৫৭পিস ইয়াবা ট্যাবলেট এবং আবু বক্কর ও মো. ইকবাল হোসেনকে ৩ বোতল বিয়ারসহ গ্রেফতার করা হয়।

অন্যদিকে আশরাফুল জামান সোহাগকে সন্ত্রাসবিরোধী মামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহিপাল এলাকা থেকে এবং ডাকাত দলের সদস্য সাইফুল ইসলাম রিয়াজকে এসএসকে রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, মাদকসেবীসহ অন্যান্য আসামিদেরও বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, ‘ফেনী সদর থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত হয়—এমন কর্মকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!