সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১০:১৩

ছাগলনাইয়ায় স্বেচ্ছাসেবকদলের কর্মী সভা


নিজস্ব প্রতিনিধি : ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়ামে সভায় প্রধান অতিথি ছিলেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।

ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাফর হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিবের সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব বেলাল আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ মজুমদার, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মো. আলমগীর বিএ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কফিল উদ্দিন সরকার, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. ইউসুফ মজুমদার, সদস্য সচিব আবদুল লতিফ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মনির আহাম্মদ খোকন, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক কায়সার এলিন, উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক আবদুল মোমিন ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজম পাটোয়ারী।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. ইব্রাহীম, মো. বাবলু, ইমাম হোসেন নয়ন, মোশারফ হোসেন পাটোয়ারী, আ.জ.ম রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমরান হোসেন, ঘোপাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জহিরুল ইসলাম ডলার, রাসেল, রাধানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. ফারুক, মহামায়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ইয়াসিন শিকদার, শুভপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. বাহার, মুরাদ হোসেন, মো. সাইফুল, মো. রুবেল, পাঠাননগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রবি, মো. আজিম ও আবদুল কাইয়ুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!