সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১০:১৩

মাদক নির্মূলের জন্য সাংস্কৃতিক কর্মকান্ড বাড়াতে হবে: এসপি প্রত্যুষ কুমার


নিজস্ব প্রতিনিধি : ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, সাংস্কৃতিক কর্মকান্ড যত বেশি হবে, সমাজে মাদকাসক্তের হার তত কমবে। এখন খেলার মাঠ গুলো খালি পড়ে আছে। মাঠে না গিয়ে এখন সবাই অনলাইনে খেলে। তাদেরকে ওখান থেকে খেলার মাঠে আনতে হবে। তাদেরকে সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত করতে হবে। বর্তমানে মাদকের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে। তারা কয়েকদিনের মাথায় আবার জামিনে বের হয়ে ফের মাদকে জড়িয়ে পড়ছে। তাই মাদক নির্মূলের জন্য সাংস্কৃতিক কর্মকান্ড বাড়াতে হবে। শুক্রবার বিকালে ফেনীর সুর নিকেতন সাংস্কৃতিক চর্চা কেন্দ্র আয়োজিত ‘অসাম্প্রদায়িক নজরুল’ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এসব কথা বলেছেন।

সংগঠনের সভাপতি সাংবাদিক জসিম মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দোলন বনিক এবং এফআই ফিরোজীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জেলা জামায়াতের সাংস্কৃতিক সম্পাদক মো. ইলিয়াছ। অনুষ্ঠানের শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডভোকেট সাইফুদ্দীন শাহীন।

বক্তব্য রাখেন, সাপ্তাহিক ফেনী খবর সম্পাদক রবিউল হক রবি, বিশিষ্ট সংগঠক ইমন উল হক, কাজী ইকবাল আহমেদ পরান, ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবদলের সাবেক সভাপতি জাকের হোসেন জসিম, কালীদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক লিটন।
অনুষ্ঠানে ফেনীর সকল দৈনিক পত্রিকা, ৬৫টি সামাজিক-স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনসহ ফেনীতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে কৃর্তিমান ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে সুর নিকেতনের সদস্যদের উপস্থাপনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দর্শক ও আগতরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!